ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ৫২.০৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৭.২৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল রাশিয়ার পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৪৬ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। শহরটির জনসংখ্যা প্রায় এক লাখ ৮৭ হাজার। এ ছাড়া ওজারনোভস্কি শহর থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। শহরটির জনসংখ্যা প্রায় দুই হাজার ৬০০।
এ ঘটনায় কোনো প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিংবা সুনামির সতর্কতা জারির বিষয়ে তাৎক্ষণিক তথ্য জানা যায়নি।
সূত্র: ইএমএসসি
বসির আহমেদ