নিহত মৃত্যুঞ্জয় বসাক উপজেলার কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বসাকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শখ করে গাছ থেকে কদবেল পাড়ছিলেন মৃত্যুঞ্জয়। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বসির আহমেদ