ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক চলাচলে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে সড়ক ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক চলাচলে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে সড়ক ঝুঁকি ছবির ক্যাপশন:
ad728

ঢাকা-সিলেট মহাসড়ক ও ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রতিদিন চলাচল করছে দুই হাজারের বেশি ডাম্প ট্রাক। অভিযোগ রয়েছে, এর মধ্যে প্রায় পাঁচশটিরই নেই বৈধ নাম্বার প্লেট। সংশ্লিষ্টদের তথ্যমতে, একটি ডাম্প ট্রাকের রেজিস্ট্রেশন, ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র করতে প্রায় ৬৬ হাজার ৬৬৫ টাকা ব্যয় হয়। সেই হিসাবে এই অবৈধ ট্রাকগুলোর কারণে সরকার হারাচ্ছে প্রায় ৩ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকার রাজস্ব।

ভুলতা, গাউছিয়া, নলপাথর, কালাদি, হাটাবো, হান্ডি মার্কেট, আলাশপুর, মুড়াপাড়া ও কাঞ্চন ব্রিজ এলাকার বিভিন্ন বালুর গদি থেকে বের হওয়া এসব ডাম্প ট্রাক অতিরিক্ত বালু বহন করে বেপরোয়া গতিতে মহাসড়কে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা নেই। বড় দুর্ঘটনা ঘটার আগেই অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবি জানিয়েছেন তারা।

তবে মহাসড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচলের অভিযোগ অস্বীকার করেছে ভুলতা হাইওয়ে পুলিশ। তাদের দাবি, আইন ভঙ্গের কোনো ঘটনা ঘটলে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ ডাম্প ট্রাক চলাচলের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা।

অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্যে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ঝুঁকির মুখে পড়ছে মানুষের জীবন। তাই বড় দুর্ঘটনার আগেই কঠোর অভিযান চালিয়ে এসব অবৈধ যানবাহন বন্ধের দাবি রূপগঞ্জবাসীর।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জ্বালানি খাতে মালয়েশিয়ার সাথে বড় অগ্রগতির কথা জানালেন মাহ্দী

জ্বালানি খাতে মালয়েশিয়ার সাথে বড় অগ্রগতির কথা জানালেন মাহ্দী