ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশসহ আটক ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
রাজবাড়ীতে দুই লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশসহ আটক ৮ ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১৮ অক্টোবর) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীর বিভিন্ন অভয়াশ্রম ও নদীবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদফতরের ঢাকার সিনিয়র সহকারী পরিচালক এবং রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা। এ সময় জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে আটক আট জেলের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—পাবনা জেলার আমিনপুর থানার খারচর এলাকার হোসেন মোল্ল্যা (২০), হাবু মন্ডল (১৯) ও আবু কালাম মন্ডল (৩০); একই থানার দারাই এলাকার আরিফুল ইসলাম (৩১), আফজাল মন্ডল (২৬) ও বারেক সরদার (৩৫) এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার চরবরাট এলাকার বাচ্চু মোল্ল্যা (৫০) ও রশিদ সরদার (৫০)।

মৎস্য বিভাগ জানায়, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মা ও মেঘনাসহ দেশের নির্ধারিত নদ-নদী এবং উপকূলীয় অঞ্চলে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবসে নিরাপদ ও টেকসই আবাসনের তাগিদ প্রধানমন্ত্রীর

বিশ্ব বসতি দিবসে নিরাপদ ও টেকসই আবাসনের তাগিদ প্রধানমন্ত্রীর