ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই উৎসব রূপ নিলো বিষাদে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই উৎসব রূপ নিলো বিষাদে ছবির ক্যাপশন:
ad728

মৃত যুবকের নাম আরিফ শাহরিয়ার সৌমিক (২১)। তিনি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানী পাড়ার বাসিন্দা। মেধাবী সৌমিক নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুক্রবার (১৬ অক্টোবর) তার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে কনের বাড়িতে আলোকসজ্জা দিয়ে গেট নির্মাণ, বাড়িঘর সাজানোসহ বর বরণের সব আয়োজন চূড়ান্ত করা হয়। বরের বাড়িতেও চলছিল উৎসবের আমেজ।

কিন্তু সব আয়োজন থমকে যায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায়। ওইদিন সন্ধ্যায় কনের বাড়িতে খবর পৌঁছায় বর সৌমিক আর বেঁচে নেই। খবর শুনে দুই বাড়িতেই কান্নার রোল পড়ে যায়।

স্বজনরা জানান, প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধার বাড়িতে আসেন সৌমিক। গত চার দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জ্বর অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সকাল ৯টার দিকে শহরের সদর হাসপাতালের বিপরীতে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পর বিকালে তার অবস্থার আরও অবনতি হয়। পরে বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন কিনা, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

মেধাবী তরুণ সৌমিকের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেমিট্যান্সে সুবাতাস, ৮ দিনেই এলো ৯১৫ মিলিয়ন ডলার

রেমিট্যান্সে সুবাতাস, ৮ দিনেই এলো ৯১৫ মিলিয়ন ডলার