ঢাকা | বঙ্গাব্দ

এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কীভাবে প্রস্তুতি নিচ্ছে চীন?

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কীভাবে প্রস্তুতি নিচ্ছে চীন? ছবির ক্যাপশন:
ad728

যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে উন্নত বা ‘ফ্রন্টিয়ার’ এআই উন্নয়নের প্রধান দুই শক্তি। এআই নীতি ও শিল্পচর্চা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও মানুষের নিয়ন্ত্রণ হারানোর মতো ঝুঁকি উভয় দেশই গুরুত্ব দিয়ে দেখছে।

যুক্তরাষ্ট্রে উন্নত এআই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও চীনা নীতিনির্ধারকেরা এআইকে শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রণযোগ্য প্রযুক্তি হিসেবে দেখছেন। তাদের ধারণা, প্রযুক্তিগত মানদণ্ড, আইন-কানুন ও রাষ্ট্রীয় তদারকির মাধ্যমে এর ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব। চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা, অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ও শিল্প মন্ত্রণালয় মে মাসে এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে একটি নীতিমালা জারি করে। এতে ‘নিয়ন্ত্রণ হারানো’কে বড় নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়।

এআই এজেন্ট এমন ব্যবস্থা, যা প্রচলিত চ্যাটবটের তুলনায় বেশি স্বাধীনভাবে পরিকল্পনা করে একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারে। নতুন নীতিমালায় এসব সিস্টেমের অনাকাঙ্ক্ষিত আচরণ শনাক্ত, নিয়ন্ত্রণ, বন্ধ এবং প্রয়োজনে পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডেটা বিষক্রিয়া, অ্যালগরিদমে কারসাজি ও সিস্টেমের দুর্বলতা থেকেও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার কথা বলা হয়েছে।

চীন এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে একটি বাধ্যতামূলক জাতীয় মানদণ্ড তৈরির কাজও শুরু করেছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করেছেন, উন্নত এআই মডেল নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে গিয়ে বাস্তব বিশ্বের সিস্টেমে হামলা চালাতে পারে।

২০২৫ সালের হালনাগাদ কাঠামোয় বলা হয়, এআই হঠাৎ করে বুদ্ধিমত্তায় বড় ধরনের অগ্রগতি অর্জনের পর সম্পদ সংগ্রহ, নিজেকে প্রতিলিপি করা ও ক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। এতে ‘বিশ্বস্ত প্রয়োগ, নিয়ন্ত্রণ হারানো প্রতিরোধ’ নীতিও যুক্ত করা হয়।

তবে এআই উন্নয়নের গতি কমানোর পথে হাঁটছে না বেইজিং। বরং দেশের বিভিন্ন শিল্পে এআই ব্যবহারের ওপর জোর দিচ্ছে। ২০২৩ সালে অবশ্য নতুন নিরাপত্তা ও নিয়ন্ত্রণনীতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত চীনা প্রতিষ্ঠানগুলো কয়েক মাস চ্যাটবটের বাজারজাতকরণ পিছিয়ে দিয়েছিল।

অর্থাৎ, এআই উন্নয়ন থামিয়ে দেওয়ার পরিবর্তে ঝুঁকি নিয়ন্ত্রণ, নিরাপত্তা পরীক্ষা ও রাষ্ট্রীয় তদারকির কাঠামোর মধ্যেই প্রযুক্তিটির ব্যবহার বাড়াতে চাইছে চীন।

সূত্র: রয়টার্স


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর