ঢাকা | বঙ্গাব্দ

জয়ছন্দে উড়ছে বার্সেলোনা, হ্যাটট্রিক শিরোপার হাতছানি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
জয়ছন্দে উড়ছে বার্সেলোনা, হ্যাটট্রিক শিরোপার হাতছানি ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে যেখানে শেষ করেছিলো, সেখান থেকেই যেনো আবার শুরু করলো বার্সা। হালকা চোটে সতর্কতার অংশ হিসেবে বাইরে থাকা অধিনায়ক রাফিনিয়াকে ছাড়া খেলতে নেমে ন্যু ক্যাম্পে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। 

বক্সের বাইরে থেকে অ্যান্থনি গর্ডনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। আক্রমণে থেকে ৩০ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। গেতাফের ডিফেন্ডার রোমেরোর ভুলের সুযোগ কাজে লাগান গ্যাব্রিয়েল জেসুস। 

চলতি মৌসুমে আর্সেনাল ছেড়ে আসা এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বার্সার জার্সিতে পাঁচ ম্যাচে গোল হলো তিনটি। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য নিয়ে খেলতে থাকে হ্যান্সি ফ্লিকের দল। ৭৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান জুল কুন্দে। ডান দিক থেকে লামিন ইয়ামালের ক্রসে কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার। 

বাকি সময়ে গোলের সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি গত দুই মৌনুমের লিগ চ্যাম্পিয়নরা। আট ম্যাচে পূর্ন ২৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে পাঁচ আর রিয়াল মাদ্রিদকে ছয় পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে বার্সা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ