ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ীকে হত্যা মামলার প্রধান আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ীকে হত্যা মামলার প্রধান আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728

এসআরবি-৭ জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি  জানতে পারে শাশুড়ী হত্যা মামলার আসামী ইস্রাফিল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি-৭ ও এসআরবি-৯ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয় তাকে গ্রেফতার করে। গত ১১ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় পারিবারিক বিরোধের জেরে  মেয়ে জামাই শাশুড়িকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের  জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খলিলুর রহমানের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আম উপহার

খলিলুর রহমানের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আম উপহার