বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ২৩তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক সংলাপ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
বসির আহমেদ