ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে সড়ক দুর্ঘটনা: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
নাটোরে সড়ক দুর্ঘটনা: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু আহুদিয়া (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার সামাদ (৭০), জুয়েল (৪০), জহুর উদ্দিন, শামলাল মোল্লা (৪৫), কাশেম (৩৫), জাহান উদ্দিন মোল্লা। এ ছাড়াও রয়েছেন দুর্ঘটনা কবলিত বাসের ড্রাইভার মো. সোহেল রানা। তিনি রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

পুলিশের প্রাথমিক ধারণা, মহাসড়কে অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়ে থাকতে পারে। দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালকও নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা, জানা গেলো কারণ

মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা, জানা গেলো কারণ