রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করেন। এর আগে বিকালে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা এলাকা হতে মাছটি শিকার করেন স্থানীয় জেলে ঠান্ডু হলদার।
মাছ ব্যবসায়ী শাহজাহান গণমাধ্যমকে জানান, জেলে ঠান্ডু হলদার পদ্মা নদীতে জাল ফেলে ২২ কেজি ওজনের ওই বড় সাইজের কাতলা মাছটি ধরেন। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসলে আমি ২৫০০ টাকা কেজি দরে ৫৫ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে মাছটি কিনে রাখি।
তিনি আরও জানান, পদ্মা নদীর মিঠা পানির বড় সাইজের মাছগুলো খুবই সুস্বাদু হয়। তাই দামও বেশ চড়া। তবে বিক্রির জন্য অনলাইনে তোলা হলে হলে দ্রুত সময়ের মধ্যে এ ধরনের মাছ বিক্রি হয়ে যায়।
বসির আহমেদ