বাংলাদেশ-সিঙ্গাপুর হাইভোল্টেজ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া ফোনে টফি অ্যাপেও দেখা যাবে ম্যাচটি।
শক্তি ও র্যাংকিং-দুই জায়গাতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, সিঙ্গাপুরের ১৪৬তম। তবে পরিসংখ্যানে দুদল বেশ কাছাকাছি। এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এর মধ্যে সিঙ্গাপুরের জয় দুটি, বাংলাদেশের জয় একটি।
সবশেষ এশিয়ান কাপে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল হামজা-জামাল-সামিতরা। এরপর ফিরতি লেগে সিঙ্গাপুরের মাটিতে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেটিই দুই দলের সবশেষ লড়াই।
এরই মধ্যে শুরুর একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। গোলরক্ষকের দায়িত্বে আছেন মেহেদি হাসান শ্রাবণ, ডিফেন্ডার আছেন চারজন- সাদউদ্দিন, জিদান ইউসুফ, তারেক কাজী, জায়ান আহমেদ। মিডফিল্ডে হামজা-জামালে সাথে আছেন শমিত সোম, সুকি তোফুসা, ফরোয়ার্ডে আছেন মোরসালিন ও রাকিব।
বসির আহমেদ