ঢাকা | বঙ্গাব্দ

‘যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান’

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
‘যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান’ ছবির ক্যাপশন:
ad728
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে তেহরান সন্তুষ্ট নয়। ইরানের প্রত্যাশা, আগ্রাসী শক্তির ভূমিকার স্পষ্ট নিন্দা করবে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। বিবৃতিটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম দেশ। ভাই রাষ্ট্র হিসেবে আমরা আশা করেছিলাম, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানাবে, কিন্তু তা হয়নি। এটি আমাদের জন্য হতাশাজনক। বাংলাদেশের বিবৃতির বিষয়ে ইরান কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে ইরানের ওপর আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পিলখানার শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানার শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা