ঢাকা | বঙ্গাব্দ

ব্রড পিকে তুষারধসে প্রখ্যাত পর্বতারোহী নির্মল ‍পুরজারসহ নিখোঁজ ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ব্রড পিকে তুষারধসে প্রখ্যাত পর্বতারোহী নির্মল ‍পুরজারসহ নিখোঁজ ১০ ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ৮,০৪৭ মিটার উচ্চতার এই পর্বতে তুষারধসের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল নিমস পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলটি তুষারধসের কবলে পড়ে।

দলটিতে ছিলেন পাকিস্তানের হুনজার পর্বতারোহী সোহাইল সাখি, পাঁচজন নেপালি, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি আরোহী।

এসিপির কর্মকর্তা কারার হায়দরি বলেন, পরিস্থিতির ওপর ক্লাবটি নিবিড় নজর রাখছে। 

বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সরকারি কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আবহাওয়া অনুকূলে এলেই হেলিকপ্টার ও স্থল উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরোহীদের জিপিএস অবস্থান অনুযায়ী, তুষারধসে তারা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন। ধারণা করা হচ্ছে, তারা বরফের নিচে আটকা পড়েছেন।

বুধবার ব্রড পিকের চূড়ায় ওঠার উদ্দেশ্যে অভিযান শুরু করেছিলো দলটি। শুক্রবার তাদের চূড়ায় পৌঁছানোর পরিকল্পনা ছিলো। এসিপির মহাসচিব আয়াজ শিগরি জানান, বৃহস্পতিবার ক্যাম্প-৩-এর দিকে যাওয়ার সময়ই তুষারধসের ঘটনা ঘটে।

এসিপি তাদের বিবৃতিতে বলেছে, ‘সব আরোহীর নিরাপদ উদ্ধার কামনা করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবার এবং আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের পাশে আছি।’


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
নজরুল বর্ষের অনুষ্ঠানমালার তারিখ পরিবর্তন

নজরুল বর্ষের অনুষ্ঠানমালার তারিখ পরিবর্তন