ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত, আহত ২ ছবির ক্যাপশন:
ad728

নিহত খাজা মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার আব্দুর রহিম ফুটুর ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ঢাকা-রংপুর মহাসড়কের জুমার ঘর এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি এসে পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক খাজা মিয়া নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকার মৃত খাদেম হোসেনের ছেলে আবু সাঈদ (৩৮)-কে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স