পাকিস্তানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, চালানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী সরঞ্জাম রয়েছে। সৌদি কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও ইয়েমেনে অবস্থান করে ইয়েমেনি সেনাদের সহায়তা করছেন, এমন দাবিও উঠেছে।
এদিকে হুথি যোদ্ধাদের অগ্রযাত্রা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি অভিযান চালানোর দাবি করেছে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী। এতে এক হাজার ৫৪০ হুতি সদস্য নিহত বা আহত এবং ২১৬টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। সৌদি আরবও সানা, সা’দা ও তাইজে বিমান হামলা বাড়িয়েছে। বিপরীতে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেচে ইরান সমর্থিত হুথি বাহিনী।
বসির আহমেদ