ঢাকা | বঙ্গাব্দ

মানি এক্সচেঞ্জে ডলার বিনিময়ের নতুন দর নির্ধারণ, বাড়লো দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
মানি এক্সচেঞ্জে ডলার বিনিময়ের নতুন দর নির্ধারণ, বাড়লো দাম ছবির ক্যাপশন:
ad728

সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে এমসিএবির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ বিনিময় হার ঘোষণা করেন সংগঠনটির সভাপতি এম এস জামান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দেসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

ডলারের নতুন কেনা মূল্য ১২৫ টাকা ৫০ পয়সা এবং নতুন বিক্রয় মূল্য ১২৬ টাকা ৫০ পয়সা। যা আগে ছিল: কেনা মূল্য ১২৫ টাকা ১৮ আনা (প্রায় ১২৫.১১ টাকা) এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা ১৮ আনা (প্রায় ১২৬.১১ টাকা)।

সংবাদ সম্মেলনে এমসিএবির সভাপতি জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারেই ডলারের নতুন বিনিময় হার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে দেশের সব সদস্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে নতুন দর জানিয়ে দেওয়া হয়েছে।

ডলারের বাজারে অস্থিরতা ও কারসাজির অভিযোগ প্রসঙ্গে এম এস জামান বলেন, এ ধরনের পরিস্থিতির জন্য মানি চেঞ্জারদের দায়ী করা ঠিক নয়। কারণ, এ খাতের ব্যবসার পরিধি ও লেনদেনের সক্ষমতা সীমিত। ফলে মানি চেঞ্জারদের পক্ষে ডলারের বাজার নিয়ন্ত্রণ বা কারসাজি করা সম্ভব নয়।

তিনি বলেন, মানি চেঞ্জাররা কেবল নগদ বৈদেশিক মুদ্রা বা ক্যাশ কারেন্সি কেনা-বেচা করে। তারা কোনো ইলেকট্রনিক বা ভার্চ্যুয়াল মুদ্রা লেনদেন করে না। একইভাবে সরাসরি প্রবাসী আয় আনারও সুযোগ নেই তাদের।

এমসিএবি সভাপতি আরও জানান, বৈধভাবে ব্যবসা পরিচালনা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ও লাইসেন্সহীন মানি চেঞ্জার প্রতিষ্ঠানের একটি তালিকা বাংলাদেশ ব্যাংক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের দেওয়া হয়েছে। পাশাপাশি ডলারের বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের লিখিত নির্দেশনাও কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উপচেপড়া ভিড়

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উপচেপড়া ভিড়