ঢাকা | বঙ্গাব্দ

কুয়াকাটার উপকূলীয় বেড়িবাঁধ সড়কের দ্রুত সংস্কারের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
কুয়াকাটার উপকূলীয় বেড়িবাঁধ সড়কের দ্রুত সংস্কারের দাবি ছবির ক্যাপশন:
ad728

তাদের অভিযোগ, প্রতিবছর হাজারো পর্যটক কুয়াকাটায় এলেও পর্যটন নগরীর অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষ করে পর্যটকদের অন্যতম প্রধান চলাচলের পথ উপকূলীয় বেড়িবাঁধ সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটক—উভয়কেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরা সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর দেখা যায় না। ফলে বছরের পর বছর ধরে সড়কটি অবহেলিতই থেকে গেছে।

জানা গেছে, ২০২৩ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান উপকূলীয় বেড়িবাঁধের সংস্কারকাজ সম্পন্ন করে। পরবর্তীতে ২০২৪ সালে ওই সড়কে পিচঢালা রাস্তা নির্মাণের জন্য টেন্ডার ও কার্যাদেশ দেওয়া হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ঠিকাদার অধিক মুনাফার আশায় সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা সড়ক নির্মাণে ব্যবহার করার চেষ্টা করছে, যার ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে এবং নির্মাণমান নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ছাড়া এর আগে নিম্নমানের বিটুমিন ব্যবহারের কারণে নতুন নির্মিত সড়কের পিচ উঠে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিম্নমানের নির্মাণকাজ শুধু রাষ্ট্রের অর্থের অপচয়ই নয়, বরং জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে উল্লেখ করেন ভুক্তভোগীরা।

এ পরিস্থিতিতে উপকূলীয় বেড়িবাঁধ সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করতে এবং নির্মাণে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধিদফতর, স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তাদের মতে, কুয়াকাটার উন্নয়ন শুধু স্থানীয় জনগণের স্বার্থেই নয়, দেশের পর্যটন শিল্পের বিকাশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেলিটক বিক্রি করে দেওয়া হবে কিনা, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত

টেলিটক বিক্রি করে দেওয়া হবে কিনা, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত