ঢাকা | বঙ্গাব্দ

আগে যারা দিনে একবার তেল নিতেন, এখন নেন পাঁচবার: শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
আগে যারা দিনে একবার তেল নিতেন, এখন নেন পাঁচবার: শামা ওবায়েদ ছবির ক্যাপশন:
ad728
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যারা আগে দিনে একবার তেল নিতেন, এখন তারাই পাম্পে গিয়ে পাঁচবার তেল নিচ্ছেন। কারণ তারা মনে করছেন তেলের সংকট চলছে। কিন্তু বাস্তবে তেলের কোনো সংকট নেই। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কৃষিকাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়। তাই কৃষি খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষভাবে কাজ করছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। এটি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিশ্বব্যাপী পড়ছে। এর ফলে বাংলাদেশের আশপাশের দেশগুলোতেও জ্বালানি তেলের দাম বেড়েছে। তিনি দাবি করেন, পৃথিবীতে একমাত্র বিএনপি সরকারই জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কৃষকসহ সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। তবে আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে, যাতে ভবিষ্যতে জ্বালানি নিয়ে কোনো সংকটে না পড়ি।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেওয়া হবে: পুলিশ  

বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেওয়া হবে: পুলিশ