ঢাকা | বঙ্গাব্দ

বহুমুখী পাট পণ্যের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
বহুমুখী পাট পণ্যের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ ছবির ক্যাপশন:
ad728

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেডিপিএমইএ) সভাপতি মো. রাশেদুল করীম মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বহুমুখী পাট পণ্যের উন্নয়ন, উৎপাদন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহুমুখী পাট পণ্যের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া বাণিজ্য ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। বহুমুখী পাট পণ্যের বাজার সম্প্রসারণ এবং রফতানি বৃদ্ধির মাধ্যমে দেশের পাট খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার