ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
খুলনায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

নিহত যুবকের বয়স আনুমানিক ২৯ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ও শক্ত বস্তু দিয়ে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত জখম রয়েছে। পুলিশের ধারণা, মঙ্গলবার কোনো এক সময় তাকে হত্যা করে ওই পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয়রা বিদ্যুতের খুঁটির পাশে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে কাজ করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্ব

সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্ব