ঢাকা | বঙ্গাব্দ

চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে এনজো, ভাগ বসালেন ব্রিটিশ রেকর্ডে  

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে এনজো, ভাগ বসালেন ব্রিটিশ রেকর্ডে   ছবির ক্যাপশন:
ad728

গত গ্রীষ্মের দলবদলে নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে নিতে লিভারপুলেরও খরচ হয়েছিলো সমান অর্থ। ২০২৩ সালে বেনফিকা থেকে সে সময়ের ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১০ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন ফার্নান্দেজ। 

ক্যারিয়ারে দুইবার ১০ কোটি পাউন্ডের বেশি মূল্যে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড় হবেন ২৫ বছরের আর্জেন্টাইন মিডফিল্ডার। তাকে দলে নিয়ে সিটি তাদের নিজেদের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডও ভাঙবে। 

গত জুলাইয়ে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে তারা দলে নেয় ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে। সিটির বর্তমান কোচ এনজো মারেস্কা চেলসির দায়িত্বে থাকার সময় ফার্নান্দেজের সঙ্গে কাজ করেছেন। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭০ ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন ফার্নান্দেজ।

২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির হয়ে গোল ছিলো তার ১৫টি, অ্যাসিস্ট সাতটি। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ফের্নান্দেজ। শেষ ষোলো ও সেমিফাইনালে গোল করে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন এই ফুটবলার। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সড়ক পথে বাংলাদেশে এসে যে বার্তা দিলেন ভারতের নতুন রাষ্ট্রদূত

সড়ক পথে বাংলাদেশে এসে যে বার্তা দিলেন ভারতের নতুন রাষ্ট্রদূত