ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম কমলো প্রায় ১ শতাংশ 

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
বিশ্ববাজারে তেলের দাম কমলো প্রায় ১ শতাংশ  ছবির ক্যাপশন:
ad728

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিলো।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সীমান্তজুড়ে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের জন্য বিকল্প পথ ব্যবহার করে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই প্রত্যাশাই নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাকে অনেকটা ছাপিয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ