ঢাকা | বঙ্গাব্দ

পদ্মায় বাসডুবি: এখনও একজন নিখোঁজ, বাসের রেজিস্ট্রেশন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
পদ্মায় বাসডুবি: এখনও একজন নিখোঁজ, বাসের রেজিস্ট্রেশন স্থগিত ছবির ক্যাপশন:
ad728
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রিপন। তিনি বালিয়াকান্দি উপজেলার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। তবে, রিপন দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ১২ সদস্যের ডুবুরি দল শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে টানা তৃতীয় দিনে উদ্ধার অভিযান চালাচ্ছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, তথ্য পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত নয়। সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ দুর্ঘটনায় ইতোমধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দুর্ঘটনাগ্রস্ত সৌহার্দ্য পরিবহনের বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে। মালিকপক্ষকে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল হতে পারে। জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহত দুজনকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। প্রশাসন জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলমান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকাজে স্থানীয় লোকজনও অংশ নিচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, নদীর প্রবাহের দিক পরিবর্তনের কারণে উদ্ধার অভিযান কিছুটা জটিল হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও ফেরি ও সেতু সংলগ্ন যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ফ