ঢাকা | বঙ্গাব্দ

গর্ডন-কেইনের গোলে চেকদের হারালো ইংল্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
গর্ডন-কেইনের গোলে চেকদের হারালো ইংল্যান্ড ছবির ক্যাপশন:
ad728

ম্যাচের ১৫ মিনিটে মর্গান রজার্সের শট দূরের পোস্টে বাধা পায়। এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ইংল্যান্ড। ১০ মিনিট পর বড় ধাক্কা খায় চেকরা। অ্যান্ডারসনকে বিপজ্জনক ফাউল করে লাল কার্ড দেখেন পাভেল শুল্চ। প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুবিধা কাজে লাগিয়ে চাপ বাড়াতে থাকে ইংল্যান্ড। 

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোল। ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের ক্রস বক্সে ফাঁকায় পেয়ে হেডে দলকে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন। 

গত সপ্তাহে স্পেনের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচেও একটি গোল করেছিলেন বার্সেলোনা উইঙ্গার। ৬২ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হওয়া টমান টুখেলের দল ছয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে। 

নেশন্স লিগে পরপর দুই ম্যাচে জালের দেখা পান হ্যারি কেইন। ইংল্যান্ডের রেকর্ড গোলদাতার ১২৩ ম্যাচে গোল হলো ৮৭টি। বাকি সময়ে চেকরা আক্রমণে আধিপত্য নিয়েও কিছু করতে পারেনি। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়াকে গোল ব্যবধানে পেছনে ফেলে দুইয়ে উঠেছে ইংল্যান্ড। পূর্ন ছয় পয়েন্ট নিয়ে স্পেন শীর্ষে, চেকরা কোনও পয়েন্ট পায়নি। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট