ঢাকা | বঙ্গাব্দ

পাম্পে তেল সরবরাহ নিয়ে সুখবর দিলো পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
পাম্পে তেল সরবরাহ নিয়ে সুখবর দিলো পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ছবির ক্যাপশন:
ad728
পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহের জন্য গ্রাহকদের চলমান উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, শনিবার (২৮ মার্চ) থেকে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, বর্তমানে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় অনভিপ্রেত এবং এটি সাময়িক। গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ করছি। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি আগে দেখিনি। সাধারণ গ্রাহকদের সংযত হওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও সতর্ক করে বলেন, বারবার অনুরোধের পরও যদি সংযত আচরণ না করা হয়, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।” তিনি আরও করেন, মার্চ মাসে সরকারি ছুটির কারণে জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামীকাল থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সবাই আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করুন।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা