শনিবার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশে ডেঙ্গুর বিস্তার ঘটার প্রেক্ষিতে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ বসতঘর, অফিস, কর্মস্থলকে পরিস্কার রাখতে পারলে, ধীরে ধীরে পুরো দেশই পরিষ্কার পরিচ্ছন্ন হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষকে পরিস্কার পরিচ্ছন্নতায় যেমন মনোযোগী হতে হবে তেমনি যদি কেউ পরিবেশ নষ্ট করে, অপরিচ্ছন্ন করে তাকেও নিরুৎসাহিত করতে হবে।
বসির আহমেদ