শ্রীলঙ্কার সরকারের মাদকবিরোধী অভিযানের কারণে কারাগারগুলোতে ধারণক্ষমতার চার গুণ বেশি কয়েদি রাখা হয়েছিলো। এতে ক্ষুব্ধ হয়ে সেল ভেঙে, ছাদে উঠে এবং কারারক্ষীদের ওপর চড়াও হয়ে পালানোর চেষ্টা করে তারা। রাজধানী কলম্বোর সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত ওয়েলিকাদা ও নিউ ম্যাগাজিন কারাগারের পাশাপাশি কুরুউইটা কারাগারে একই সময়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কারারক্ষীরা লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং একপর্যায়ে সরাসরি গুলি করে। পরে সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো মোতায়েন করে শ্রীলঙ্কা সরকার।
বসির আহমেদ