ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ ছবির ক্যাপশন:
ad728

মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি  

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি