ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপের হতাশার পর নতুন ইনিংস শুরু করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
বিশ্বকাপের হতাশার পর নতুন ইনিংস শুরু করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ছবির ক্যাপশন:
ad728

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এটি হবে রোনালদোর অভিনয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রা। Day 1s নামের সিরিজটি নির্মিত হচ্ছে ব্রিটিশ ফুটবলের নেপথ্যের গল্প নিয়ে, যেখানে উঠে আসবে খেলোয়াড়দের দলবদল, চুক্তি, এজেন্টদের চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং ফুটবল শিল্পের অজানা নানা দিক।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন। কাল্পনিক এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। ফুটবলের উত্তেজনার পাশাপাশি সিরিজটিতে থাকবে নাটকীয়তা, হাস্যরস এবং মানবিক নানা গল্প।

ইংল্যান্ডে এরই মধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বারনেট স্টেডিয়ামে ধারণ করা হয়েছে বেশ কয়েকটি দৃশ্য। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন রোনালদো।

বিনোদন জগতে নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পর্তুগিজ তারকা। তিনি বলেন, ‘এটি আমার জন্য এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন নতুন কাজ এবং নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

ফুটবল-পরবর্তী জীবনকে সামনে রেখে অনেক আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওস (UR Marv Studios) গড়ে তুলেছেন রোনালদো। সেই প্রতিষ্ঠানের লক্ষ্যই হলো আন্তর্জাতিক মানের চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট নির্মাণ। এই ড্রামায় তার সহযোগী হিসেবে আছেন ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক ম্যাথিউ ভন।

রোনালদোকে নিয়ে ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণামূলক গল্প পর্দায় তুলে ধরার অপেক্ষায় আছি।’


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেড়েছে নদীর পানি, দেখা দিয়েছে জলাবদ্ধতা, পাহাড়ধসে মৃত্যু ৭

বেড়েছে নদীর পানি, দেখা দিয়েছে জলাবদ্ধতা, পাহাড়ধসে মৃত্যু ৭