ঢাকা | বঙ্গাব্দ

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর ওচোয়া 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর ওচোয়া  ছবির ক্যাপশন:
ad728

বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতি টানার কথা আগেই জানিয়েছিলেন ওচোয়া। মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ওচোয়া বলেন, ক্লাব এবং জাতীয় দলের জন্য মাঠে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে গেছেন। 

আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ওচোয়াও উত্তর আমেরিকা আসরে খেলেছেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। অবশ্য ক্যারিয়ারের প্রথম দুই বিশ্বকাপে মাঠে নামার সুযোগ হয়নি তার। আর এবার খেলতে পেরেছেন একটি। সেটি আবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৭৮ মিনিটে বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নেমে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি ৩-০ গোলে জেতে আসরের যৌথ-আয়োজরা। ওই ম্যাচ দিয়েই ওচোয়াকে একরকম বিদায় বলে দেয় সতীর্থরা। দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান দর্শকরাও। 

এই মাঠেই ২০০৪ সালে ক্লাব আমেরিকার হয়ে পেশাদার ফুটবল শুরু করা ওচোয়া তার ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালের ক্লাবে খেলেছেন। বিশ্বকাপে ১২টিসহ জাতীয় দলের জার্সিতে মোট ১৫৩টি ম্যাচ খেলেছেন মেক্সিকো ফুটবলের এই আইকনিক গোলরক্ষক। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্র

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্র