ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ, এলাকায় চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বঙ্গোপসাগরে জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ, এলাকায় চাঞ্চল্য ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে খোলা নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। সে হিসেবে মাছটির প্রতি কেজির দাম পড়ে প্রায় ৬৬৭ টাকা।

জেলে সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আখি ফিশ ও তহুরা ফিশের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়।

স্থানীয়ভাবে তবল মাছ ট্রেভ্যালি (Trevally) নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা বা খাঁদিয়া নামেও পরিচিত। সুস্বাদু, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় বাজারে এ মাছের চাহিদা রয়েছে।

মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও ৫৪ কেজির মতো এত বড় তবল মাছ খুব কমই ধরা পড়ে। তাই মাছটি বন্দরে আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত, ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। এ ধরনের বড় আকারের মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক নির্দেশ করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ধরা পড়া তবল মাছটি ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক প্রজাতি। এ মাছ আকারে বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। ভবিষ্যতে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা আর্থিকভাবে আরও লাভবান হবেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী