মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসীদের সুখবর দিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 13, 2026 ইং
ছবির ক্যাপশন:
মধ্যপ্রাচ্যের চলমান সংকটে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন প্রবাসীদের সহায়তায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রবাসীদের ভিসা ও কর্মসংস্থান জটিলতা থাকলে তা নিরসনের কাজ করা হচ্ছে। শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দূতাবাস ও মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রবাসীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের। জনগণের সাথে জনগণের সম্পর্কই টেকসই হয়। তিনি আরো বলেন, বিগত সময়ে ভারতের সাথে শুধু শেখ হাসিনার সম্পর্ক ছিল। এর আগে বিকেলে সিলেট সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স