ঢাকা | বঙ্গাব্দ

দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি ছবির ক্যাপশন:
ad728
দিনের শুরুতে সংসদ অধিবেশনের আগে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। তবে তাকে মন্ত্রণালয় বণ্টন করা ছিলো না। তবে রাতেই মন্ত্রণালয় পেলেন তিনি। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে। মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। পরে বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আহমেদ আজম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্ব বাড়ানো হয়েছে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের। নতুন প্রজ্ঞাপনে মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, তালিকায় ১৩৩ অধ্যদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, তালিকায় ১৩৩ অধ্যদেশ