ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি সংকট কাটাতে সংসদে যে উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
জ্বালানি সংকট কাটাতে সংসদে যে উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনাল থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা বিবেচনায় নিয়ে এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত টার্মিনালগুলো চালু করা গেলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আরেক ব্যাংক হস্তান্তর সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে 

আরেক ব্যাংক হস্তান্তর সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে