ঢাকা | বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে নতুন প্রস্তাব সিপিডির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে নতুন প্রস্তাব সিপিডির ছবির ক্যাপশন:
ad728

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

সংস্থাটি বলছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।

এ জন্য মজুরি নির্ধারণে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালুর সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনমান ও শিল্পের বাস্তব সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

বিভি/অনলাইন/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
একদিনের ব্যবধানে দেশে আবার কমলো স্বর্ণের দাম, ভরি কতো?

একদিনের ব্যবধানে দেশে আবার কমলো স্বর্ণের দাম, ভরি কতো?