ঢাকা | বঙ্গাব্দ

প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় সভা শুরু হয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির সংসদীয় দল। এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে গত ৯ মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনের লক্ষ্যে সরকার ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স