ঢাকা | বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত ছবির ক্যাপশন:
ad728

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ও উঠে আসে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
২৫ মার্চ কালরাতে পালন করা হবে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউ

২৫ মার্চ কালরাতে পালন করা হবে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউ