ঢাকা | বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচ থেকে রেকর্ড অর্থ তুলবে আর্জেন্টিনা, ঘরে বসেই দেখবেন যেভাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
মেসির বিদায়ী ম্যাচ থেকে রেকর্ড অর্থ তুলবে আর্জেন্টিনা, ঘরে বসেই দেখবেন যেভাবে ছবির ক্যাপশন:
ad728

দেশের মাটিতে মেসিকে স্মরণীয় বিদায় জানাতেই এই ম্যাচ আয়োজন করেছে এএফএ। একই সঙ্গে ম্যাচটিকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ অর্থ আয়ের পরিকল্পনাও রয়েছে তাদের।

ইতালির সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটির আর্থিক উদ্দেশ্য সম্পর্কে জানার পর শুরুতে খেলতে আগ্রহী ছিলেন না মেসি। এএফএ তার নাম ব্যবহার করে বিপুল অর্থ উপার্জনের চেষ্টা করছে—এমন বিষয় জানার পর ম্যাচটি নিয়ে তার অনাগ্রহ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রতিপক্ষ হিসেবে ফিফা র‍্যাংকিংয়ে ৯৩ নম্বরে থাকা বেনিনকে বেছে নেওয়ায়ও হতাশ হয়েছিলেন মেসি। তবে বেনিন এই ম্যাচ খেলার জন্য কোনো অর্থ নিচ্ছে না। বরং মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হতে পারাকে সম্মানের বিষয় হিসেবে দেখছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি অবসরে গেলে দেশটির ফুটবল ফেডারেশন তাদের বার্ষিক আয়ের ৪০ শতাংশের বেশি হারাতে পারে। মেসির হঠাৎ অবসরের কারণে স্পন্সরদের আগ্রহ কমে যাওয়ায় আর্জেন্টিনার এশিয়া সফরও বাতিল হয়ে যায়। এতে বড় অঙ্কের সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হয় এএফএ।

এ কারণেই মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বড় অঙ্কের অর্থ আয়ের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন মহাতারকার বিদায়ী ম্যাচে শুধু টিকিট বিক্রি থেকেই প্রায় ১৩ মিলিয়ন ডলার আয় হবে বলে ধারণা করা হচ্ছে।

এর সঙ্গে সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ থেকে পাওয়া অর্থ যোগ হলে ম্যাচটি থেকে এএফএর মোট আয় প্রায় সাড়ে চারশো থেকে ৫০০ কোটি টাকা হতে পারে।

মেসির বিশেষ এই ম্যাচ ঘিরে বাংলাদেশি দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে বড় অঙ্কের সম্প্রচার স্বত্বের কারণে বাংলাদেশে ম্যাচটির সরাসরি টেলিভিশন সম্প্রচার এখনো অনিশ্চিত। তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5 অ্যাপের মাধ্যমে বাংলাদেশি দর্শকরা মেসির বিদায়ী ম্যাচটি দেখার সুযোগ পেতে পারেন।

ফলে টেলিভিশনে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনলাইনে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হওয়ার পথ খোলা থাকছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ট্রাকের ধাক্কায় ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ট্রাকের ধাক্কায় ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু