ঢাকা | বঙ্গাব্দ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশনে বেড়েছে যাত্রী পারাপার 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশনে বেড়েছে যাত্রী পারাপার  ছবির ক্যাপশন:
ad728

গতবছর ভারতে ভিসা বন্ধ থাকার কারণে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই ভারতে গিয়ে পূজা উদযাপন করতে না পারলেও, এইবার ভিসার জটিলতা কাটিয়ে ভিসা পেয়ে হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভারতে যাচ্ছেন পূজা দর্শন করতে এবং আত্মীয়-স্বজন পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে।

পাসপোর্ট যাত্রী অনিক রায় বলেন, বন্ধুরা মিলে ভারতে প্রথম পূজা দেখতে যাচ্ছি, দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় আমরা ভারতের পূজা করতে পারি নাই। এইবার ভিসা হাতে পেয়ে এবং ভারতে গিয়ে পূজা দেখতে পারবো বলে অনেক ভালো লাগছে বলে জানান।

জোসনা রানী বলেন প্রতি বছর আমরা সহপরিবারে ভারতে গিয়ে আত্মীয়-স্বজনদের নিয়ে পূজা উদযাপন করে থাকি। গত বছর ভিসা না পাওয়ার কারণে ভারতে গিয়ে পূজা করতে না পারায় অনেকটা খারাপ লেগেছি। এইবার ভিসা পেয়ে ভারতে যাচ্ছি সহপরিবারে আনন্দ করবো বলে।

হিলি ইমিগ্রেশন তথ্য, এক সপ্তাহ আগেও চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ জন পাসপোর্টধারী যাত্রী দুই দেশে যাতায়াত করেছে। বর্তমানে পূজা উপলক্ষে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন যাতায়াত করছেন। এছাড়াও গতকালকে একদিনে ১১শ ৮৫ জন যাত্রী যাওয়া আসা করছে।

হিলি ইমিগ্রেশন অফিসান ইনর্চাজ জাকারিয়া বলেন, পূজা উপলক্ষে যাত্রী পারাপার আগের তুলনায় বেড়েছে। যাত্রীদের সেবার জন্য কম্পিউটার ডেক্স বাড়ানো হয়েছে পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে ভারতের সকল মেডিকেল, ব্যবসা ও স্টুডেন্ট ভিসা চালু করে দেওয়ায় যাত্রী যাতায়াত আরো বাড়বে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক আ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক আ