ঢাকা | বঙ্গাব্দ

বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে কতো?

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে কতো? ছবির ক্যাপশন:
ad728

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

বাণিজ্য সচিব বলেন, সরকার সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ৫ টাকা। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকেরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ ছিল প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর।

তবে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপ কমাতে প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

তিনি বলেন, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, সেটি তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সম্প্রতি নতুন বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি চিনির দাম বাড়ার পর এবার ভোজ্যতেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অ