ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-ইংল্যান্ড লর্ডস টেস্টের কাউন্টডাউন শুরু, আট মাস আগেই টিকিট বিক্রি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
বাংলাদেশ-ইংল্যান্ড লর্ডস টেস্টের কাউন্টডাউন শুরু, আট মাস আগেই টিকিট বিক্রি ছবির ক্যাপশন:
ad728

২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট গতকাল খুলে দেওয়া হয়েছে। ‘হোম অব ক্রিকেট’খ্যাত লর্ডসে গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচের টিকিট পেতে এই ব্যালটে অংশ নিতে পারবেন সমর্থকেরা। আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর।

ব্যালটে নির্বাচিত দর্শকদের নভেম্বরের শুরুতে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে সবার জন্য টিকিট বিক্রি উন্মুক্ত করা হবে।

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট খেলেছিল টাইগাররা। এবার সেই অপেক্ষার অবসান হবে ঐতিহাসিক লর্ডসে।

বাংলাদেশ-ইংল্যান্ডের সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

লর্ডসে বাংলাদেশের শেষ টেস্টের স্মৃতিও সুখকর। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। মাত্র ৯৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। সময়ের ব্যবধানে সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ডের পরবর্তী টেস্ট শুরু হতে এখনও প্রায় আট মাস বাকি। তবে টিকিটের ব্যালট উন্মুক্ত হওয়ায় ঐতিহাসিক এই ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখনই।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ বাংলাদেশির

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ বাংলাদেশির