ঢাকা | বঙ্গাব্দ

বাবাকে শেষ বারের মতো দেখতে আর্জেন্টিনায় মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
বাবাকে শেষ বারের মতো দেখতে আর্জেন্টিনায় মেসি ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘদিন অসুস্থ থাকার পর লিওনেল মেসির বাবা হোর্হে শুক্রবার (৭ আগস্ট) আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে মারা যান। তার বয়স হয়েছিলো ৬৮ বছর। 

প্রয়াত বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিতে শনিবার রাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ইসলাস মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরের ফুটেজে দেখা যায়, মেসি ও তার পরিবার একটি ব্যক্তিগত বিমান থেকে নেমে আসছেন। 

মেসির পরিবার জানায়, জীবনের শেষ কয়েক মাস হোর্হে রোজারিও-র একটি মেডিকেল সেন্টার ও নিজের বাড়ির মধ্যে আসা-যাওয়ার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন; এ সময় তার পাশে ছিলেন স্ত্রী সেলিয়া এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল। 

বার্সেলোনায় শুরুর দিনগুলো থেকে শুরু করে পুরো ক্যারিয়ারজুড়ে ছেলে লিওনেলের ছায়াসঙ্গী ছিলেন হোর্হে। তিনি ছিলেন ছেলের জন্য এক বড় অবলম্বন এবং বেশ কয়েক বছর ধরে তাঁর প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শিগগিরই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে: স্বাস্থ্যমন

শিগগিরই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে: স্বাস্থ্যমন