ঢাকা | বঙ্গাব্দ

আস্থা রাখুন, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
আস্থা রাখুন, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছিলেন। সেই আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিলো, পাশে আছে এবং থাকবে। যতোদিন বিএনপি টিকে থাকবে, দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।’

এর আগে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে আয়োজিত সমাবেশে তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষ।

সমাবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়; অন্যদিকে লাভবান হয় বিশৃঙ্খলাকারীরা।

তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা চায়। এসব লক্ষ্য অর্জনে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির লক্ষ্য আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য নির্বাচনে জনগণের দেওয়া সমর্থন ও আস্থা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সড়ক পথে বাংলাদেশে এসে যে বার্তা দিলেন ভারতের নতুন রাষ্ট্রদূত

সড়ক পথে বাংলাদেশে এসে যে বার্তা দিলেন ভারতের নতুন রাষ্ট্রদূত