ঢাকা | বঙ্গাব্দ

ভেনেজুয়েলাকে ঘিরে আরাগচির বিতর্কিত মন্তব্য, ইরানি রাষ্ট্রদূতকে তলব কারাকাসের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
ভেনেজুয়েলাকে ঘিরে আরাগচির বিতর্কিত মন্তব্য, ইরানি রাষ্ট্রদূতকে তলব কারাকাসের ছবির ক্যাপশন:
ad728

আরাগচির কোনো মন্তব্যের কারণে ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল, সে সম্পর্কে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে এএফপির অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গে আলোচনা এবং সমঝোতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আরাগচি বলেছিলেন, ইরান ভেনেজুয়েলা নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলবে।

আলী চেগেনিকে তলবের পর এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের তরফ থেকে ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও সরকার প্রসঙ্গে অবজ্ঞাপূর্ণ ও অসঙ্গত কথাবার্তার কারণে দেশটির রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে নোট অব প্রটেস্ট প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলা এবং ইরান উভয়েই তেলসমৃদ্ধ দেশ। ১৯৯৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় থেকে কারাকাস এবং তেহরান পরস্পরের বিশ্বস্ত মিত্র এবং বাণিজ্য অংশীদারে উন্নীত হয়।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আনসার-ভিডিপিকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানাল

আনসার-ভিডিপিকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানাল