চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে ২৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে দুই জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সাত জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার জন।
অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩৭৬ জন পুরুষ, ১৬৫ জন মহিলা এবং ১১৩ জন শিশু রয়েছে। ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন।
বসির আহমেদ