ঢাকা | বঙ্গাব্দ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সাতক্ষীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সাতক্ষীরা ছবির ক্যাপশন:
ad728

নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী। অপরজন একই উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, গত ৫-৬ দিন আগে সাজু কোমরে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বুধবার (১৯ আগস্ট) তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে তার বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে সাত জনের বাড়ি বাংলাদেশে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট