ঢাকা | বঙ্গাব্দ

মাথার ওপর ঝুঁকিপূর্ণ ভবন, পায়ের নিচে পানি; আতঙ্কে শত শত শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
মাথার ওপর ঝুঁকিপূর্ণ ভবন, পায়ের নিচে পানি; আতঙ্কে শত শত শিক্ষার্থী ছবির ক্যাপশন:
ad728

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৬১ নম্বর নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৬-৯৭ অর্থবছরে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি এখন প্রায় তিন দশকের পুরোনো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ এই ভবনে চলছে পাঠদান। ৩০১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন।

বিদ্যালয়ে আসার পরও ক্লাসে স্বাভাবিক মনোযোগ দিতে পারে না অনেক শিক্ষার্থী। সারাক্ষণ আতঙ্ক তাড়া করে তাদের। দুর্ঘটনা এড়াতে কখনো ব্যাগ মাথায় দিয়ে ক্লাস করার কথাও জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। তাদের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণ করা হোক।

ভবনের ঝুঁকির সঙ্গে বর্ষায় যোগ হয় আরেক দুর্ভোগ। টানা বৃষ্টিতে কোমরসমান পানিতে তলিয়ে যায় পুরো মাঠ। বন্ধ থাকে খেলাধুলা ও শরীরচর্চা, ব্যাহত হয় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

মাথার ওপর ঝুঁকিপূর্ণ ছাদ, পায়ের নিচে জলাবদ্ধ মাঠ- দুই সংকটে অনিরাপদ ৩০১ শিক্ষার্থীর শিক্ষার ভবিষ্যৎ। দুর্ঘটনার আগেই নিরাপদ ভবন আর জলাবদ্ধতামুক্ত বিদ্যালয় চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গী

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গী