ঢাকা | বঙ্গাব্দ

অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ ছবির ক্যাপশন:
ad728

প্রেসিডেন্ট কাস্ত জানান, বর্তমানে ৩০টিরও বেশি বিল কংগ্রেসে রয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও নতুন বিল জমা দেওয়া হবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে সংবিধান সংশোধনের প্রস্তাবও আনা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে হত্যা ও অপহরণের ঘটনা বেড়েছে। এর জন্য ভেনেজুয়েলার অপরাধী চক্র ত্রেন দে আরাগুয়া-সহ বিদেশি সংগঠিত অপরাধী নেটওয়ার্ককে দায়ী করা হচ্ছে। তবে এ পরিস্থিতির মধ্যেও চিলি এখনো লাতিন আমেরিকার তুলনামূলক নিরাপদ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত।

গত মার্চে দায়িত্ব নেওয়া ৬০ বছর বয়সী কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট কাস্ত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে অপরাধ দমনে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দায়িত্ব নেওয়ার মাত্র ৬৯ দিনের মাথায় তিনি দেশের প্রথম নিরাপত্তামন্ত্রী ত্রিনিদাদ স্টেইনার্টকে অপসারণ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চিলিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যার হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪ জন, যা এক দশক আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সূত্র: এএফপি


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল প

সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল প