ঢাকা | বঙ্গাব্দ

কেউ অন্যায়-দুর্নীতি করলে সংবাদ প্রকাশ করুন, অপতথ্য ছড়াবেন না: তথ্য প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
কেউ অন্যায়-দুর্নীতি করলে সংবাদ প্রকাশ করুন, অপতথ্য ছড়াবেন না: তথ্য প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অন্যান্য পেশার মতো সাংবাদিক পেশার কোন অবসর ভাতা নেই সেজন্য চেষ্টা করছি। এখন সাংবাদিকদের জন্য যে পরিমাণে অর্থ কল্যাণ ট্রাস্ট আছে এর তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি এবং সাংবাদিকদের সহযোগিতার জন্য তাদের আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাই এর মাধ্যমে সবাইকে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন ঠিক আছে তবে সাংবাদিকতা করার সময় এবং খবর পরিবেশনের ক্ষেত্রে যেন কোন দলের পক্ষে না হয়, নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায়  মতবিনিময়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ -৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ অন্যরা।

এর আগে সকালে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী পর্বে  প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের প্রস্তুত করার আহবান জানান।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি